GBT শর্তাবলী ও নীতিমালা

GBT - BUF অর্থাৎ Grow Business Together। Ban Usuri Forever — সুদকে চিরতরে না করে দেই। আমাদের লক্ষ্য হালাল উপার্জনের মাধ্যম তৈরি করা এবং একটি নিরাপদ ভোক্তা-ক্রেতা কমিউনিটি গড়ে তোলা।

পরিচালনা নীতি
কার্যনির্বাহী নীতি
অংশীদার নীতি
কোম্পানির ফাউন্ডার এবং শুরুর সদস্যগণকে নিয়ে পরিচালনা পরিষদ গঠিত।
সকল কাজ আল্লাহ্‌র নামে এবং আল্লাহ্‌র ভালোবাসার জন্য, এই নিয়্যত থাকতে হবে।
পরিচালনা পরিষদের সদস্য হতে মু'মীন হওয়া আবশ্যক।
ঈমান, আ'মল, আখলাক্ব, তাক্বওয়া, বিনয়, কর্মদক্ষতা এবং নেতৃত্বগুণ থাকতে হবে।
পরিচালনা পরিষদের সদস্যগণ অক্ষম হওয়া পর্যন্ত স্বপদে বহাল থাকবেন।
ইসলাম থেকে খারিজ হলে বা মুরতাদ হলে তিনি পদচ্যুত হবেন।
মহাপরিচালক, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট পদের জন্য পূর্ব থেকে লোক নির্বাচন করে রাখা হবে। যেনো কোম্পানি কখোনো নেতৃত্ব শূন্য না থাকে। মহাপরিচালক, চেয়ারম্যান এবং প্রেসিডেন্ট গণের মধ্য থেকে যিনি বাদ যাবেন, তার নিচের অবস্থানের ব্যক্তি শূন্যস্থান পূর্ণ করবেন। কিন্তু তিনি উক্ত পদ পরিচালনায় অদক্ষ হলে সেখানে (পূর্ব নির্ধারিত) দক্ষ ব্যক্তিকে বসাতে হবে।
অংশীদারগণের সুবিধার্থে, অথবা দেশের আইন-কানুনের কারণে যেকোন শর্ত পরিবর্তন করার অধিকার পরিচালনা পরিষদের সর্বদাই থাকবে।
কোনো অংশীদার কোম্পানির নীতিমালা লঙ্ঘন করলে তার যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।
পরিচালনা পরিষদের সিদ্ধান্তই সর্বদা চুড়ান্ত সিদ্ধান্ত বলে পরিগণিত হবে।
কোম্পানির কার্যক্রম পরিচালনা করার জন্য বেতনভুক্ত কর্মকর্তা-কর্মচারীগণের পরিষদ হলো কার্যনির্বাহী পরিষদ।
সকল কাজ আল্লাহ্‌র নামে এবং আল্লাহ্‌র ভালোবাসার জন্য, এই নিয়্যত থাকতে হবে।
ঈমান, আ'মল, আখলাক্ব, তাক্বওয়া, বিনয়, কর্মদক্ষতা থাকতে হবে।
এখানে কাজ করতে কোম্পানির অংশীদার হওয়া আবশ্যক।
আন্তর্জাতিক শ্রম নিয়ম হিসাবে ৮ ঘন্টাকে বেসিক ধরা হবে।
নির্দিষ্ট বেতনের সাথে লক্ষ্যার্জনে বোনাসের ব্যবস্থা থাকবে।
কোনো কাজে অবহেলা, অসাধু উপায়, বা কোম্পানির নিয়মের খেলাপ কাজের প্রমাণ পেলে কোম্পানি দন্ড নির্ধারণ করবে, যা বেতন বা বোনাস থেকে কাটা পড়বে।
সংশোধনী না এলে বা দক্ষতানুসারে কোম্পানি যেকোনো কর্মকর্তা বা কর্মচারীকে তার কর্ম পরিবর্তন, বা কাজ থেকে অব্যাহতি দেবে।
নির্দিষ্ট সময় কাজের পর কোনো কর্মী কাজ থেকে অবসর নিলে কোম্পানি অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য নির্ধারিত পেনসনের ব্যবস্থা রাখবে।
যে কোনো ব্যক্তি, কোম্পানির নিয়মানুসারে GBT তে অংশীদারিত্ব পেতে পারেন।
সকল কাজ আল্লাহ্‌র নামে এবং আল্লাহ্‌র ভালোবাসার জন্য, এই নিয়্যত থাকতে হবে।
অমুসলিম হলে সদস্যকে ধার্মিক হতে হবে। নাস্তিক, মুরতাদ, ধর্মীয় পরিচয় গোপনকারি ব্যাক্তি প্রমাণিত হলে বহিষ্কৃত হবে।
এটি একটি অংশীদারি ব্যবসায়ী প্রতিষ্ঠান। এখানে কোনো ঋণ বা কর্জ পদ্ধতি নেই।
অংশীদারের টাকা ব্যবসায় খাটবে এবং সেই টাকার লভ্যাংশ কোম্পানি তার খরচ বাদে সবই প্রদান করবে। যার ৭৫% সরাসরি এবং ২৫% রিফারেল কমিশন বাবদ হিসাব হবে।
যে কোনো অংশীদার শুধু টাকা দিলে শুধু টাকারই লভ্যাংশ পেতে থাকবে। কিন্তু অপর কোনো ব্যক্তিকে অংশীদার হতে সহযোগিতা করলে উক্ত নতুন অংশীদার তার রিফারেল হবে এবং কোম্পানি নির্ধারিত অঙ্কে কমিশন প্রদান করবে।
নির্ধারিত স্তরে নির্ধারিত পরিমাণ কমিশন পাবে। এবং নির্ধারিত লক্ষ্য পূরণ করলে পদোন্নতী হবে।
টিম লিডার (TL) হলে কোম্পানি সেলিব্রেশন করবে। সুপার ভাইজার (SV) হলে অফিস (কোম্পানি সিদ্ধান্ত নেবে), সিনিয়র সুপার ভাইজার (SSV) হলে দোকান (১৫০০০.০০টাকা মূল্যের পণ্য। SSV দোকানে আগ্রহী না হলে নগদ অর্থ), এরিয়া ম্যানেজার (AM) হলে মোটরসাইকেল, এবং ডিলার (D) হলে সুপার মার্কেট উপহার হিসাবে প্রদান করা হবে। (সকল উপহারের জন্যই শর্ত প্রযোজ্য)।
কোনো অংশীদার তার অংশীদারিত্ব বাদ দিতে চাইলে, তথা কোম্পানি থেকে বেরিয়ে যেতে চাইলে কারণ দর্শানোসহ ৩ দিন থেকে ১ সপ্তাহ সময় দেবে। এরপর কোম্পানি তার সকল ফান্ডের সকল টাকা প্রদান করবে। বিঃ দ্রঃ- কেউ পূণরায় অংশীদার হতে চাইলে সম্পূর্ণ নতুনভাবে কাজ শুরু করতে হবে।
📞 01818600464 | ✉️ support@gbtbuf.com | 🌐 বিস্তারিত জানুন